ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা

জসিম সিদ্দিকী, কক্সবাজার: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে। হিংসা-বিদ্বেষ, ঘৃণা ভুলে অন্তর ও মন বড় করুন। নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরী করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে।

বুধবার (২ জুলাই) দুপুরে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হলেও আরবি ভাষার বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে। প্রকৃত জ্ঞান ও আরবী ভাষা শিক্ষার মাধ্যমে আগামী দিনে দেশ ও সমাজ গঠনে জামিয়ার ছাত্রদের তৈরি করতে হবে। উপদেষ্টা বলেন, কক্সবাজারে মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি ৭১টি মন্দিরে শিশু শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, কোরআন হাদিসের আলোকে, যুগের সাথে তাল মিলিয়ে আলেম-ওলামাদের পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষায় মনযোগী হতে হবে। তিনি বলেন, মানব সেবার জন্য অর্থ বড় বিষয় নয়, প্রকৃত মানব সেবার মানসিকতার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র নীতি বাক্য দিয়ে সমাজ ও দেশ বদলানো যাবেনা। দারিদ্র্য বিমোচন ও মানুষের দূর্যোগে ছুটে যেতে হবে। দেশ ও সমাজকে বদলাতে গেলে উম্মাহর জন্য উপকারী শত সহস্র কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী স্কলার, মদিনা বিশ্ববিদ্যালয়ের মদিনা প্রফেসর ও গবেষক ড. যায়েদ বিন মুহাম্মদ, সৌদি প্রশিক্ষক ড. বরিক বিন মুহাম্মদ, ড. সাউদ বিন আবদুল আজিজ, ড. মনছুর বিন আবদুল আজিজ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের শায়খুল হাদিস আবদুল গফুর নদিম। সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামযা।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের তত্বাবধানে জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) সার্বিক সহযোগিতায় জামিয়ার সপ্তাহ ব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদেরকে আরবি ভাষা ও ইসলামি সংস্কৃতি কর্মশালা প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালিত হচ্ছে। গত রবিবার বিকেলে সৌদি মেহমানরা কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) প্রাঙ্গণে পৌছলে তাদের অভ্যর্থনা জানানো হয়।

উল্লেখ্য, জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ সুগম করার নিমিত্তে বহির্বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদনে সক্ষম হয়েছে। গত বছর ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সনদের সমতা চুক্তি (মুয়াদালা) সম্পন্ন হয়। যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram