ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৫
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

ত্রিশালে নিখোঁজের পর‌দিন মর‌দেহ উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে নিখোঁজের পর‌দিন পুকুর থেকে মো. মনির (৩৫) নামের এক ব্যক্তির মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, নিহত মনির দীর্ঘ ২৫ বছর ধরে ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার বোনজামাই রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিলেন। তিনি গতকাল মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নিঘুরকান্দা গ্রামের শরিফুল ইসলামের পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পে‌য়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে ম‌রদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সে মানসিকভাবে অসুস্থ এবং নেশাগ্রস্ত ছিল। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram