ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫১
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরে সানাউল্লাহ বাদশা (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রেমিকা ও তার স্বামী। মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সানাউল্যাহ বাদশা জাঙ্গীর এলাকার মোকাররমের ছেলে। সে ডিস ও ইন্টারনেট ব্যবসার সাথে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সাথে পরকীয়া সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্যাহ বাদশার। এনিয়ে এলাকায় কয়েক দফা সালিশী বৈঠক হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে সানাউল্যাহ বাদশা মুকুলের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সেই সাথে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram