

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩০ কোটি টাকারও বেশি বাজেট ঘোষণা করা হয়। সোমবার সকালে পৌরসভার প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক পৌর কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক তাসমিন জাহান।
আগামী অর্থ বছরের জন্য চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণাকরা হয় ৩০ কোটি ৭৩ লাখ ১৭৫ টাকা। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় সমান সমান ধরা হয়েছে অর্থাৎ রাজস্ব খাত, উন্নয়ন খাতসহ বিভিন খাতে আয় ৩০ কোটি ৭৩ লাখ ১৭৫ টাকা অনুরূপ ভাবে ওই সকল খ্যাতে ব্যয়ও ধরা হয়েছে ঘোষিত টাকা।
বাজেট ঘোষণার সময় চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী রুহুল আমিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ,
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো: রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল খালেক, তরিকুল ইসলাম পৌর কলেজের প্রভাষক রাম প্রসাদ কুন্ডু, ইমাম হোসেন সাগরসহ পৌর কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
