ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির মৃত্যু নিয়ে ধুম্রজাল

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার (২৮ জুন) রাতে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন এ প্রশ্ন সবার মনে।

এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সঙ্গে তার তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে।

আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram