ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পেশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ২৭ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেছেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। রবিবার দুপুর ১২টায় পৌর কার্যালয়ে ওই বাজেট সভায় ওই বাজেট পেশ করেন তিনি।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৬৭৪ টাকা এবং স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৮৮৫ টাকা ও রাজস্ব ব্যয় ৯ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৬৭৪ টাকা ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৪ হাজার ২১১ টাকা।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আলী ও হিসাবরক্ষক মো. নূরুজ্জামান বিস্তারিত বাজেট উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সাংবাদিক দিল মোহাম্মদ, ইসরাফিল শেখ প্রমুখ।

বক্তাদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক বলেন, এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, বহুতল মার্কেট নির্মান, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিতকরণ, জিয়া খাল প্রকল্প বাস্তবায়ন, প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা, চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram