ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৫

বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুরে তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

মৃতরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫০) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালি এলাকার বাসিন্দা ইউসুফ খন্দকার (৭২)। এর মধ্যে আব্দুল করিম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইউসুফ কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ৭০ জন ভর্তি হয়েছেন বরগুনার। এরপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, বরিশালের অন্যান্য হাসপাতালে চারজন, পটুয়াখালীতে চারজন, ভোলায় একজন ভর্তি হয়েছেন।

এছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারবো না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram