ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

পুঠিয়ায় ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১০১.৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর সোয়া ৩টার দিকে উপজেলার গোপালহাটি সরকার পাড়া এলাকায় রাস্তার উপর তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার জৈন্তাপুর থানার শৈলাখৈল এলাকার মৃত ফারুক আহমেদের ছেলে সেলিম মিয়া (২৮) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘীর পাড় এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ইয়াছিন (২৫)।

র‍্যাব জানায়, অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুইটি মোবাইল ফোন, নগদ ২,৫০০ টাকা এবং গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে এবং দেশের বিভিন্ন স্থানে গাঁজা সরবরাহে জড়িত থাকার তথ্য দিয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, “র‍্যাব বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram