ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া কালিতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ আলফাজ হোসেন (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আলফাজ হোসেন পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় হরেক মালের ব্যবসা করতেন। তার পিতার নাম মৃত আফসার উদ্দিন, স্থায়ী ঠিকানা—গ্রাম খাইরাল চৌকা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

স্থানীয়রা জানান, আলফাজ হোসেন নিজ বাসা থেকে পুঠিয়া বাজারে যাওয়ার পথে মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় জনসাধারণ ও পুঠিয়া ফায়ার সার্ভিস সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাস ও চালক সনাক্ত করতে চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram