ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

কক্সবাজার বিমানবন্দরে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ বিভাগ এর উদ্যোগে আজ ২৬ জুন ২০২৫ তারিখে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। তিনি আরও বলেন, তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে নির্ধারিত ফরম ও আইনানুগ প্রক্রিয়ায় তথ্য প্রদান করে থাকে উল্লেখ করে তিনি বলেন এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন ও তার বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং তা নিজেদের দাপ্তরিক কার্যক্রমে প্রয়োগ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবেন।

দিনব্যাপী এই কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় তথ্য অধিকার আইন এর বিধি-বিধান নিয়ে বিশদ আলোচনা করা হয়। কর্মশালা পরবর্তী বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরে চলমান বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram