ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি পদ্মার এক কাতলা 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে রবিন হালদার নামে এক জেলের জালে ধরা পড়ছে ২২ কেজি ওজনের একটি বড় কতল মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য আসে। সেখানে উন্মুক্ত নিলামে মাছটি ক্রয় করে ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জানা গেছে, জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যায়। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পায় বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে। মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৬০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকে। সকালে মাছ বাজারে ২২ কেজি কাতল নিলামে উঠলে আমি ৩৯ হাজার ৬০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিও দেওয়া হয়েছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে বিক্রি করে দেব।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার পানি বর্তমানে ধীরে ধীরে বাড়তে থাকায় জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, কাতল, বাঘাইড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আসছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে। পদ্মায় এখনও বড় বড় মাছ রয়েছে এটা আমাদের জন্য আশার খবর।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram