ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের সম্ভাবনা ক্ষীণ: রাশিয়া

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ২০১৫ সালে করা ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করার জন্য বর্তমান পরিস্থিতিতে অনুকূল কোনো পরিবেশ নেই। তবে একইসাথে তিনি কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াবকভ বলেন, এই মুহূর্তে আমি (ইরান চুক্তি) পুনরুজ্জীবিত করার জন্য উপযুক্ত কোনো পরিবেশ দেখতে পাচ্ছি না। তবে এর অর্থ এই নয় যে কূটনীতি থেকে সরে আসা উচিত। বরং এখনই এমন সময় যখন আমাদের দ্বিগুণ উদ্যমে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা তেহরানে আমাদের বন্ধুদের যুক্তি এবং অবস্থান বুঝি। অবশ্যই এর অর্থ হলো, হামলা বন্ধ হওয়া এবং অন্য পক্ষের তরফ থেকে উত্তেজনা বৃদ্ধির অবসান ঘটানো।

রাশিয়ার মতে, আক্রমণ বন্ধ হওয়াটাই ইরানি পক্ষের কাছে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান ভাবনার পূর্বশর্ত। ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির মূল লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং এর বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা। কিন্তু ২০১৮ সালে ডনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। এ বছর পুনরায় আলোচনা শুরু হলেও ইসরাইল ইরানে সামরিক হামলা চালায়। এরপর তেহরান সর্বশেষ বৈঠক বাতিল করে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram