ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

মিরসরাইয়ে গাঁজাসহ মাদক কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম নাছির শরীফ। সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী একটি নোহা গাড়ি জব্দ করা হয়।

আটক নাছির পিরোজপুর জেলার ভান্ডরিয়া উপজেলার আতরখালী গ্রামের আবদুল ওয়াহাব শরীফের পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ‘১২ কেজি গাঁজা ও একটি নোহা গাড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram