ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

জনদুর্ভোগ নিরসনে ধোলাইপার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

ধোলাইপার মোড়ে একটি নতুন, নিরাপদ, আলোক সজ্জিত ও সাধারণের ব্যবহারের উপযোগী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ জুন) ধোলাইপার মোড়ে এলাকাবাসী একত্রিত হয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করে।

এলাকাবাসী জানান, আমাদের এলাকার ধোলাইপার মোড়টি বর্তমানে চরম জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতার প্রতীক হয়ে উঠেছে। এটি দুটি ব্যস্ততম মহাসড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিনিয়ত বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে।

এলাকাবাসী আরো জানান, এই মোড় দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এখানে কার্যকর কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই এবং যানবাহনের গতি অত্যন্ত বেশি। ফলে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। যদিও কিছুটা দূরে একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেটি ব্যবহারের অনুপযোগী, অপরিচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন ও মাদকসেবীদের দখলে। এ কারণে জনসাধারণ সেটি ব্যবহার করতে ভয় পান।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ধোলাইপার মোড়ে একটি নতুন, নিরাপদ, আলো-সজ্জিত ও সাধারণের ব্যবহারের উপযোগী ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram