ঢাকা
logo
প্রকাশিত : June 23, 2025

আড়াইহাজারে ডাকাত ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ১৫টি মামলার আসামি ডালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ডালিম দুপ্তারা ইউনিয়নের গিরদা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

সোমবার সকাল দশটায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ডালিম এলাকায় ডাকাতি, মাদক বিক্রি এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে ডালিম ও তার সহযোগীরা লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে উপায়ান্ত না পেয়ে তার বিচার এবং গ্রেফতারের দাবিতে এলাকাবাসী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এলাকাবাসী আরো জানান, তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ থানায় ১৫টি মামলা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন বলেন, তার নামে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ বা মামলা থাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী পুলিশ সুপার (গ সার্কেল)মেহেদী ইসলাম বলেন, তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ পেয়েছি, অনতিবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram