ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2025

দিনাজপুরে বিজিবির অভিযান: ফেন্সিডিল ও বাংলাদেশী মদ তৈরির বড়ি উদ্ধার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর জেলার সদর ও বিরামপুর থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরি বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন দাইনুর বিওপির একটি টহলদল দিনাজপুর সদর থানার কনজকুড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অন্যদিকে, একই দিনে বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের একটি টহলদল বিরামপুর থানার পাহানপাড়া গ্রামের শামসুলের চায়ের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে ২৩ হাজার ৭৫ পিস বাংলাদেশী মদ তৈরি বড়ি জব্দ করে।

আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। সমস্ত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram