ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2025

সংস্কার ছাড়া নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে: মিয়া গোলাম পরওয়ার

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাতে জাতির মুক্তি মিলবে না, বরং আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে।”

শনিবার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখা আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কমিশনের প্রচেষ্টাকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতা নিতে হবে। নির্বাচন যখনই হোক, সেটিকে নিরপেক্ষ করতে জামায়াতে ইসলামি প্রস্তুত রয়েছে সহযোগিতা দিতে। তবে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। কোনো পক্ষপাত জাতিকে বিভ্রান্ত করবে।”

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনি বুঝে বা না বুঝে যাই করুন, জাতি এখনো আস্থা রাখতে চায়। তবে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন না হলে জাতির সামনে মহা দুযোর্গ অপেক্ষা করছে।”

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের পর এই বিচার দৃশ্যমান হতে হবে। সময় বেঁধে দিতে চাই না, কারণ বিচার বিভাগের নিজস্ব প্রক্রিয়া ও স্বাধীনতা আছে।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “কথায় বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু বাস্তবে করেন উল্টোটা—এমন রাজনীতি জাতির জন্য ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো জাতীয় ঐক্য গড়তে পারিনি। দ্বন্দ্ব-সংঘাত, অতীতের অমীমাংসিত ইস্যু জাতিকে বিভক্ত করে রেখেছে। এই ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram