ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2025

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় মাদক, চুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সম্প্রতি থানা হেফাজত থেকে রক্ষিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসিসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবিতে মাননবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ধামইরহাট সর্বস্তরের ছাত্র জনতার আয়োজিত এক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপির জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, নুর আলম প্রমুখ।

এর আগে গত মঙ্গলবার রাতে থানা হেফাজতে থাকা ট্রাংক থেকে একসেট রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ ঘটনাটি ঘটে। পরে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তদন্তে ওইদিন রাতে থানায় দায়িত্ব পালনে থাকা এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হোসেন নামের দুজন পুলিশকে প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ড ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্রটি বাতিল ঘোষণা করেন।

মানববন্ধনে ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত অভি বক্তব্যে জানান, বর্তমানে উপজেলায় ভয়াবহ মাদক ও চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ বেড়েছে। দিনে দুপুরে বিভিন্ন এলাকার বাড়িতে চুরি হচ্ছে পাশাপাশি রাতে চোরচক্র কৃষকের বাড়ি থেকে গাড়ি বোঝাই করে গরু চুরি করে নিয়ে যাবার ঘটনা প্রায় ঘটছে কিন্তু প্রশাসনের কোন ভুমিকা পালন করতে দেখা যায় না। সেই সঙ্গে আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনে দুুপুরে উপজেলার সামনে চলাফেরা করেন কাউকে প্রশাসন আটক করতে সক্ষম হয়নি। সম্প্রতি থানার মধ্যে রক্ষিত অবস্থায় থাকা প্রশ্নপত্র প্রশাসনের নিয়ন্ত্রণের বাহিরে। ঘটনায় থানার ওসি আবদুল মালেক সহ জড়িত সকলের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবি জানানো হয়।

ধামইরহাট থানার ওসি আবদুল মালেকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করনে নাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram