ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2025

দেশ ছাড়ার আগে যা বললেন মাহিয়া মাহি

অনেকদিন ধরেই রূপালি পর্দার বাইরে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘রাজকুমার’ সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় এক বছর। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই বাইরে যাননি মাহি। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি। সব মিলিয়ে তিনি ছিলেন শিরোনামে।

তবে এবার একেবারে ভিন্ন এক কারণে আলোচনায় এলো তার নাম। নীরবে-নিভৃতে দেশ ছেড়েছেন এই ঢালিউড নায়িকা। গন্তব্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

বৃহস্পতিবার (১৯ জুন) নিজের ফেসবুকে বিমানের ভেতরকার কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন, চেকইন ছিল নিউইয়র্ক। স্থিরচিত্রে মাহিয়া মাহিকে বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেছে। মাহি তার ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

যুক্তরাষ্ট্রে কী উদ্দেশ্যে যাওয়া, সে ব্যাপারে কিছুই বলেননি এই তারকা। সংবাদমাধ্যমকে শুধু জানালেন, যুক্তরাষ্ট্রের ভিসাপ্রাপ্তির পর আর যাওয়া হয়নি দেশটিতে। তাই এবার একটু সময় বের করে গেলেন। একমাত্র সন্তান বাংলাদেশে আছে, ঘোরাঘুরি শেষে আবার খুব দ্রুত দেশে ফিরবেন।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একে একে উপহার দিয়েছেন ‘অগ্নি’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘অবতার’-এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্র। নিজের প্রাঞ্জল অভিনয় আর সাবলীল অভিব্যক্তির জন্য খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ঢালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায়।

সম্প্রতি চলচ্চিত্রে অনিয়মিত হলেও আলোচনায় ছিলেন নানা কারণেই। এবার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়?

তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময়ই দেবে। নিউইয়র্কের আকাশে আপাতত একটিই লেখা- ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram