ঢাকা
logo
প্রকাশিত : June 20, 2025

দোয়ারাবাজারে গৃহবধূ রোকসানা হত্যা, ঘাতক জসিমের ফাঁসির দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার নিয়ামতপুর গ্রামের তিন সন্তানের জননী গৃহবধূ রোকসানা বেগম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মূল অভিযুক্ত ঘাতক জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা পান্ডারগাঁও ইউনিয়নের জলসী গ্রামের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শ্রীপুর-কফলা সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালেহ আহমদ, সমাজকর্মী তাইবুর রহমান, মোশাহিদ আলী, নিজাম উদ্দিন, সাংবাদিক মোশাররফ হোসেন, কবির আহমদ, রেজাউল করীম, সুমন মিয়া, আজমন আলী, মোশাররফ হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram