ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

কুমিল্লায় বিষ প্রয়োগ ও এসিড ঢেলে শিশু হত্যা, দুই আসামি গ্রেফতার

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে বিষ প্রয়োগ ও এসিড ঢেলে ১৪ বছর বয়সী শিশু হোসাইন হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে বুড়িচং থানার পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামা বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের সোলাইমানের ছেলে আলাউদ্দিন (২২) এবং সাইমুন (১৬)।

পুলিশ জানায়, গত দুইমাস আগে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে সাইমুন নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ গ্রাম্য সালিশে প্রমাণিত হলে তাকে ৫ হাজার জরিমানা করা হয়। সালিশ করেন হোসাইনের বাবা আবু তাহের। এতেই ক্ষুব্ধ হয়ে সাইমুন ও তার ভাই আলাউদ্দিন গত ৩১ মে হোসাইনকে ডেকে নিয়ে জোরপূর্বক বিষপান করায়। অ্যাসিড ছুঁড়ে দেয় তার অন্ডকোষে। ১২ দিন কুমিল্লা জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার মারা যায় শিশুটি।

এই বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বলেন, শিশু হোসাইন হত্যার ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ বৃহস্পতিবার ভোররাতে কুমিল্লা চান্দিনা উপজেলার আসামীদের মামার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram