ঢাকা
logo
প্রকাশিত : June 19, 2025

সোনাগাজীতে জোয়ারে ও কুকুরের আক্রমণে ৩০০ ভেড়ার মৃত্যু, নিঃস্ব খামারি

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে ও কুকুরের আক্রমণে প্রায় তিন শতাধিক ভেড়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে পড়েছেন খামারি কামাল হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) রাতে সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরি সেচ প্রকল্প সংলগ্ন বড় ফেনী নদীর তীরবর্তী থাক খোয়াজের লামছি এলাকায় এ ঘটনা ঘটে।

মুহুরী সেচ প্রকল্প এলাকার বাসিন্দা খামারি কামাল হোসেন সন্ধ্যায় তার ভেড়াগুলো একটি বাঁশের তৈরি টংঘরে তুলে রাখেন। কিন্তু রাতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বেড়ে যাওয়ায় টংয়ের একপাশ ভেঙে যায়। এতে বেশিরভাগ ভেড়া পানিতে ডুবে মারা যায়। কিছু ভেড়া প্রাণ বাঁচিয়ে নদীর পাড়ে আশ্রয় নিলে হামলে পড়ে আশপাশের বন্য কুকুর। ভোরে সারি সারি মৃত ভেড়া নদীতে ভাসতে এবং পাড়ে পড়ে থাকতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত খামারি কামাল হোসেন বলেন, 'আমার সব শেষ হয়ে গেছে। ৩০০ ভেড়া মেরে ফেলেছে জোয়ার আর কুকুরে। আমার প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমার পরিবার নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সরকার যদি সহায়তা না করে, আমি আর উঠে দাঁড়াতে পারবো না।'

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেবু লাল দত্ত বলেন, বিষয়টি জানতে পেরে আমরা তাকে সহযোগিতা করতে যোগাযোগ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, এতোগুলো ভেড়া একসাথে মারা যাওয়ার খবর সত্যিই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত খামারিকে পুনর্বাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন উদ্যোগ নিবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram