ঢাকা
logo
প্রকাশিত : June 17, 2025

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক সম্রাট হাসান গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই হাজার ২ পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।

গ্রেফতারকৃত হাসান রেজা ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যা চেষ্টা ও রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই হাজার ২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোয়ালন্দ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram