ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

মধুমতি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রত্তন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাড়ফা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রত্তন মোল্লার বাড়ি উপজেলার গাড়ফা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্তন মোল্লা প্রতিদিনের মতোই দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয়রা ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে তারা খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেন। পরে খুলনা ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শরিফ জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ওই স্থানে গভীরতা বেশি হওয়ায় খুলনা বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়া হয়। এরপর ডুবুরি দলের সহায়তায় ২টার দিকে ওই ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি জিডি  করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram