ঢাকা
logo
প্রকাশিত : June 13, 2025

ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও সদস্য সন্তানদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম এর আয়াজন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন, ২০২৫) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ব্রজেন দাস সুইমিং পুলে সকাল ৯টায় এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্য ও সদস্য সন্তানদের জন্য বছরব্যাপী ক্রীড়া উৎসব নিয়মিত কার্যক্রমেরই অংশ। এরই ধারাবাহিকতায় আজকের এই সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। পাশাপাশি এ বছর ফুটবল ও ক্রিকেট এর মতো বড় টুর্নামেন্টেসহ অন্যান্য সকল ক্রীড়া ইভেন্ট সফলভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে সদস্য এবং সদস্য সন্তানদের প্রতিটি ইভেন্টে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। ইতোমধ্যে ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও দাবা প্রশিক্ষণ কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি গাযী আনোয়ার, ডিআরইউ সাবেক অর্থ সম্পাদক সালাহউদ্দীন আহমাদ বাবলু, ইআরএফ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম ও সিএমজেএফ এর সাধারণ সম্পাদক আবু আলী।

প্রশিক্ষণে ১৭ জন সদস্য ও ৪২ জন সদস্য সন্তান অংশ নেন। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে । সাঁতার প্রশিক্ষকের দায়িত্বে আছেন সাবেক জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু ধনরঞ্জন দাস।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের সন্তানের অকাল মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram