ঢাকা
logo
প্রকাশিত : June 3, 2025

টাঙ্গাইলে ট্রাকে মাইক্রোর ধাক্কা, দুই ছেলেসহ বাবা নিহত

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার আমজাত আলী (৫০), তার ছেলে অটল (১৪) ও আতুল (২৪)।

আহতরা টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকার পৌঁছলে দুর্ঘটনার শিকার হয়ে বাবা ও তাই দুই ছেলেসহ একই পরিবারের ৩ জন ঘটনাস্থলে মারা যায়।

এ সময় আহত হয় ৩ জন।
তিনি জানান, খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহগুলোও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram