ঢাকা
logo
প্রকাশিত : May 31, 2025

হাতিয়ার ভাসানচর সংলগ্নে নৌকাডুবির ঘটনায় ৩৭ জন উদ্ধার, নিখোঁজ ২

ছায়েদ আহামেদ, হাতিয়া উপজেলা (নোয়াখালী): নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচর থেকে করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯ জন যাত্রী ছিল। ৩৭জন উদ্ধার হলেও এখনো ২ জন  নিখোঁজ রয়েছে বলে জানা যায়। 

শনিবার(৩১ মে) বিকেল ৩ টার দিকে ভাসানচর থেকে জাহাঙ্গীর মাঝির বোট ৩৯ জন যাত্রী নিয়ে নোয়াখালীর করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় বোট ডুবির ঘটনা ঘটে। এসময় ৬জন রোহিঙ্গা, ৩জন পুলিশ, ৪জন আনসার ব্যাটালিয়ান, ৪জন বোটের নায়ামাঝি এবং ২২জন বিভিন্ন এনজিও ও অন্যান্য সংস্থার লোক ছিল বলে খোঁজ পাওয়া যায়। 

ভাসানচরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২.৩০ ঘটিকার সময় উল্লেখিত যাত্রীদের নিয়ে বোটটি ভাসানচর থেকে ছেড়ে যায়। করিম বাজার ঘাটে পৌঁছানোর ৪০ মিনিট পূর্বে বোট ডুবির এ দুর্ঘটনাটি ঘটে। 

এ নিউজ লেখা পর্যন্ত সূত্রটি জানায়, ৩৯জন যাত্রীর মধ্যে ৩৭ জন উদ্ধার হয়েছে। বাকি ২জনকে উদ্ধারের জন্য করিম বাজার ঘাট থেকে যাওয়া দুইটি বোট এখনো কাজ করছে। 

বোট ডুবির ঘটনার সত্যতা স্বীকার করেন হাতিয়া নলচিরা নৌপুলিশ স্টেশনের এসআই ফয়সাল। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram