ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৩
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

বনানীতে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার চেয়ে মানববন্ধন

রাজধানীর বনানীতে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী সম্পদ ও আসিফ নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন নিহতদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং শিক্ষার্থীরা। এসময় নিরাপদ সড়কের দাবিও জানান তারা।

ট্রাক ড্রাইভার ইতোমধ্যে আত্মসমর্পণ করলেও পুলিশ গড়িমসি করছে অভিযোগ করে মানববন্ধনকারীরা জানান, পুলিশের তরফ থেকে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচারিক প্রক্রিয়া শুরু করতে তাগিদ দেন বক্তারা।

নিহত সম্পদের বন্ধু শাহরিয়ার বলেন, বাংলাদেশের সড়ক দূর্ঘটনা আইনের দূর্বলতার সুযোগে এবং মামলার অগ্রগতিতে গাফিলতির জন্য যেন সম্পদ ও আসিফের হত্যার মামলা কোর্টের আমলাতান্ত্রিকতায় ঝুলে না থাকে সেটা নিশ্চিত করতে হবে৷ দ্রুত বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তি করতে হবে বিশেষ ট্রাইবুনালে যাতে ড্রাইভাররা কঠোর বার্তা পায়।

গত ২৫ মে বনানীতে ট্রাকের (রেডি মিক্সার) চাপায় প্রাণ হারায় মেরিন অ্যাকাডেমির শিক্ষার্থী আসিফ মাহমুদ সম্পদ এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসিফ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram