ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৩
logo
প্রকাশিত : মে ৩০, ২০২৫

টাঙ্গাইলে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০মে) সকালে জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কোনো কর্মসূচি ঠিক মতো পালন করতে পারি নাই। আজ আমরা উম্মুক্তভাবে কর্মসূচি পালন করতে পারছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাংলাদেশকে একটি সুন্দর দেশ গড়ে তোলার। তার স্বপ্ন বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমান দিন-রাত কাজ করে যাচ্ছেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া এদিন শহরের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram