ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : মে ২৮, ২০২৫

সিলেটের ৩ সীমান্ত পয়েন্ট দিয়ে ৬৮ জনকে পুশইন

সিলেটের জৈন্তাপুরে তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে ৬৮ জনকে পুশইনের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার রাতে তাদেরকে পুশইন করার সময় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম।

বিজিবি সূত্র জানায়, রাত ৩টার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়। এদের মধ্যে ৩ জন শিশু, ১২ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। অল্প কিছুক্ষণ পরেই একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করা হয়। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ছাড়া একই উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়েও আরও ১৬ জনকে পুশইন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম বলেন, রাতের নির্জনতার সুযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশের ভূখণ্ডে পুশইনের চেষ্টা চালায়। আমরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদেরকে আটক করতে সক্ষম হই। ইদানিং সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের প্রবণতা বেড়েছে। এ বিষয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে অধিকাংশের বাড়ি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হলেও তারা ভারতের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram