ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫১
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় নারী জেলের লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আরপাঙ্গাশিয়া নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন এক নারী জেলে। তার নাম রওশনারা বেগম (৪৫)। তিনি সোমবার বিকেল থেকে মাছ ধরতে যেয়ে নিখোঁজ ছিলেন বলে দাবি করেন স্বামী।

মঙ্গলবার দুপুর বারোটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার মরদেহটি উদ্ধার হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রওশনারা বেগম চাকামইয়া ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত গতকাল বিকেল চারটায় ওই নদীতে মাছ শিকারে যান রওশনারা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে খুঁজতে থাকেন পরিবারসহ স্থানীয়রা। সোমবার রাতে তার কোনো খোঁজ পাওয়া না গেলেও মঙ্গলবার সকাল দশটায় নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিলো। নিহতের বাবা চাকামইয়া ৩নং ওয়ার্ডের কুমড়াখালীর মোঃ নাসের হাওলাদার। রওশনারা বেগমের এক ছেলে এক মেয়ে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, নারী জেলের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করার প্রস্তুতি চলছে বলে জানান তিান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram