ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫১
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় ভূমি মেলার দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস ভূমি মেলার আয়োজন করে। সোমবার প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও তাহমিনা আক্তার।

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি শওকত আলীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, থানার এসআই সুব্রত চন্দ্র দাস, হাকালুকি ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা (তহশিলদার) বীরবল কান্তি চৌধুরী, ভুগা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আব্দুল মুত্তাকীন, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আশীষ কুমার, বড়লেখা সদর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মজিদ মিয়া প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram