ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৭
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

তিতাসে যৌথ অভিযানে মাদকসহ যুবক আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১৩ পিস ইয়াবা ও ৪'শ গ্রাম গাঁজাসহ শরিফ সরকার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যুবক উপজেলার শাহপুর গ্রামের মৃত আমালক সরকারের ছেলে।

সোমবার রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল ও থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শরিফ সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাৎক্ষণিকভাবে শরিফকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, ‘শরিফ সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ আরো ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram