ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : মে ২৬, ২০২৫

চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে হত্যা

গাজীপুরে এক ফল ব্যবসায়ীকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। রোববার কোনাবাড়ীর পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৬ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন।

জানা যায়, নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। আহত আব্দুল হক (৩৫) একই জেলার মোহনগঞ্জ থানার কেতুলিয়া গ্রামের মো. খালেক মিয়ার ছেলে। তারা দুজনই গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর পারিজাত (আমতলা) এলাকায় ভাড়া বাসায় থাকেন। এদের মধ্যে জুয়েল তালুকদার ভ্যান চালিয়ে ও মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন ।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন বলেন, শুক্রবার স্থানীয় এক বাসা থেকে একটি মোবাইল চুরি হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশী আব্দুল হক ও তার মেয়েকে শনাক্ত করা হয়। রোববার ওই মেয়ে পুনরায় একই বাসায় গেলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মোবাইল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মেয়েটির বাবা আব্দুল হক এবং তার সহযোগী জুয়েল তালুকদারকে আটক করে গণপিটুনি দেয়।

তিনি আরও বলেন, গণপিটুনিতে ঘটনাস্থলেই জুয়েল তালুকদার নিহত ও আব্দুল হক গুরুতর আহত হন। আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি সালাহউদ্দিন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram