ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৯
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

রাজবাড়ীতে হাটের দখল নিয়ে বিএনপির দু'গ্রুপের দ্বন্দ্ব, আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে শত বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী সোনাপুর হাটের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দু'গ্রুপের বিরোধে তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের আরজুল মোল্লা (৪৮), কদম আলী (৩৫) ও বাচ্চু মিয়া (৩০)। আহতদের মধ্যে আরজুলের দুই হাতের কব্জি কেটে ফেলা হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার (ওসি) মো. জামাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, হাটের আধিপত্য বিস্তার নিয়ে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৈশাখ মাসের প্রথম দিকে সোনাপুর হাটের একটি অংশের দখল নিতে চায় কালুখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের শিমুল। শিমুল দখল নিতে ব্যর্থ হওয়ার কারণে হাটের আধিপত্য দখল করে আরজুল। রোজার ঈদের মধ্যে শিমুল হাটের আসলে আরজুলসহ বেশ কয়েকজন সন্ত্রাসী শিমুলকে কুপিয়ে জখম করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে শিমুল এলাকায় ফিরে আসেন।

রোববার সোনাপুর বাজারে আরজুল, কদম আলী, বাচ্চু অবস্থান করছে বিষয়টি জানতে পেরে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে এসে আরজুল, কদম আলী ও বাচ্চুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। আহতদের মধ্যে কদম আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনার সাথে শিমুল জড়িত বলে অভিযোগ করেন আহত আরজুল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram