ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৮
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

বাগেরহাটে ১০৩টি প্লাস্টিক ঝুঁড়ি ভর্তি সামুদ্রিক মাছ জব্দ

বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে সেখান থেকে অবৈধভাবে আহরণ করা ১০৩টি প্লাস্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাটের কেবি মৎস্য আড়ৎ ও একটি কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সামুদ্রিক মাছ জব্দ করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীকে সাথে নিয়ে প্রথমে শহরের কেবি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সামুদ্রিক মাছ না পেয়ে পরে মুনিগঞ্জ এলাকায় একটি কোল্ড স্টোরেজে লুকিয়ে রাখা ১০৩টি প্লাস্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানাসহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram