ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৫
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৫

ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২৫-২৭ মে)- "ভূমি মেলা-২০২৫" এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

পরে উপজেলা ভূমি অফিসের সামনে আগত ভূমি সেবা গ্রহীতাদের ভূমিসেবা বুথে জমি-জমা সংক্রান্ত অনলাইন সেবা প্রদান করা হয়। অনলাইন সেবার মাধ্যমে কয়েকজন ভূমিসেবা গ্রহীতাকে অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মোঃ সোলায়মান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ও ফারুক হোসাইন, সার্টিফিকেট পেশকার মোশারফ হোসেন, কম্পিউটার অপারেটর মোঃ রায়হান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram