ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৮
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে 'সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প' এর আওতায় মোট ৪৬টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় পর্যায়ে ২৩ টি পরিবারের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।  এর আগে ৩০ এপ্রিল ২৩ টি পরিবারের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর তত্ত্বাবধানে এ গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি লাজারুস বিশ্বাস ও সাধারণ সম্পাদক স্বরস্বতী রানী সরকার সহ স্থানীয় সুধীজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram