ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৫
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

পাট ক্ষেতে গাঁজা চাষ করতেন এক দম্পতি!

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পাট ক্ষেতে কৌশলে গাঁজার চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও চম্পা বেগম নামে এক দম্পতি। 

শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। তারা একই গ্রামের বাসিন্দা।

অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে পাট চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গাঁজা উৎপাদন করে স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, যা এলাকার যুবসমাজকে মাদকাসক্ত করে ফেলছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পাট ক্ষেতে  অভিনব পদ্ধতিতে গাঁজার  চাষ ও ব্যবসা চলছিল, তা সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram