ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২মে) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত প্রতাপ বাড়ৈ উপজেলার কলাবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপাড় গ্রামের তপন বাড়ৈর ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করতেন।

নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতাপ বাড়ৈ কালীগঞ্জ বাজারের নরেশ রায়ের মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় বিদ্যুৎচালিত মোটর চালাতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতাপ বাড়ৈর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ওই যুবকের পরিবার অভিযোগ করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram