ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৭
logo
প্রকাশিত : মে ২১, ২০২৫

বরিশালের যুবলীগ নেতা খান মামুন ঢাকায় গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: আওয়ামী যুবলীগের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে রাজধানী ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে তার স্ত্রী লাইজু খান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওইদিন সকালেই উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি উত্তরার একটি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান লাইজু খান।

বরিশাল মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খান মামুনকে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন লাগানো সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হতে পারে।

মাহমুদুল হক খান মামুন সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram