ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৫
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৫

বরিশালে সালিশ বৈঠক শেষে হামলা, বৃদ্ধা নিহত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: সালিশ বৈঠক শেষে রায় না মেনে প্রতিপক্ষের হামলায় অপরপক্ষের আহত বৃদ্ধা রাবেয়া বেগম (৭০) চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুরে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে মেট্রোপলিটনের বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত রাবেয়া বেগম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী। মামলার বাদি নিহতের নাতী জুলহাস খান অভিযোগ করে বলেন, ঢাকায় বসবাসরত তার মামা কামাল হাওলাদার সম্প্রতি পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তোলন করতে গেলে একই বাড়ির আবুল কালাম আজাদসহ তার ছেলে বানারীপাড়া ভূমি অফিসে কর্মরত সুজন হাওলাদার, অপর ভাই লিজন, নান্টুসহ অন্যান্যরা বাঁধা প্রদান করেন।

এ নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে কর্ণকাঠী চৈতন্য স্কুল সংলগ্ন নিজ বাড়িতে স্থানীয় সমাজ সেবক সুমন হাওলাদার ও শহিদ খানসহ অন্যান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে।

জুলহাস খান আরও জানান, সালিশ বৈঠকের রায় আমার মামা মেনে নিলেও প্রতিপক্ষ সুজন হাওলাদার গংরা মেনে নেয়নি। তারা সালিশ বৈঠক শেষে পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে রাবেয়া বেগম, লিমা বেগম, রুমা বেগম, কামাল হাওলাদার ও জুলহাস খান আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ওইদিন গভীররাতে বৃদ্ধা রাবেয়া বেগম গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। তাকে শনিবার (১৭ মে) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওইদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম মৃত্যুবরণ করেন।

অভিযোগের ব্যাপারে সুজন হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বরিশাল বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram