ঢাকা
logo
প্রকাশিত : May 13, 2025

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃৃষ্টে ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ওই ব্যবসায়ীর নাম ফিরোজ হোসেন (৩২)। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রী তারজিনা বেগম।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলা ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া আমতলী এলাকার মতিউর রহমান কামলা বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই বাড়ির শোকর হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, ফিরোজ বসতঘরে মোটরের পানি উঠানোর সময় বৈদ্যুতিক লাইনের ক্রটির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় ফিরোজের চিৎকারে তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পৃৃষ্টে তিনিও আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তারজিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজু সিংহ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় ফিরোজ নামের একজনকে হাসপাতালে স্বজনরা নিয়ে আসেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাইনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram