ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
logo
প্রকাশিত : মে ১২, ২০২৫

ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বরে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, নার্সিং সুপার ভাইজার বিউটি বেগম, অন্ত বিভাগের ইনচার্জ ইসমত আরা, সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।

নার্সেস দিবসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram