ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৩
logo
প্রকাশিত : মে ১২, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে কাকরোল ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ সিকদার।

নিহত মো. ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।

নিহত ফিরোজের তিন ছেলে। বড় ছেলে মো. রবিউল আলম নবম শ্রেণিতে ও মেঝ ছেলে রাকিব ৬ষ্ট শ্রেণিতে বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করে। ছোট ছেলে মোস্তাকিম প্রথম শ্রেণিতে পড়ালেখা করে।

স্থানীয়রা জানান, 'সোমবার সকালে পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় মো. ফিরোজ তার নিজের কাকরোল ক্ষেতে ফুল লাগাচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান।'

শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, 'বজ্রপাতে মৃত ওই কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে বা ভয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা নিহত কৃষক ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram