ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৩
logo
প্রকাশিত : মে ১১, ২০২৫

বরিশালে অবৈধ বালু উত্তোলন, ৮৯ ড্রেজার-বাল্কহেডসহ ৬ চাঁদাবাজ আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড এবং প্রায় এক কোটি ১৩ লাখ নগদ টাকাসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১১ মে) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) সকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন সাওরারচড় এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ ছয়জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) ও সৈকত (২১)। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবত নদীতে চাঁদাবাজি করে আসছে। আটক ব্যক্তি, নগদ টাকা, গাঁজা এবং জব্দকৃত বাল্কহেড ও ড্রেজারের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে।

ফলশ্রুতিতে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে কমেছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram