ঢাকা
logo
প্রকাশিত : May 8, 2025

সারাবিশ্বের ন্যায় রামগড়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে সারাবিশ্বের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ই মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলস্থ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব প্রধান আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফেজ আহাম্মদ ভূইয়া।

রামগড় যুব রেড ক্রিসেন্টের উপদলনেতা-১ মোজাম্মেল হক চৌধুরী'র সঞ্চালনায় অন্যদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও রামগড় প্রেসক্লাব সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি বাহার উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য এডভোকেট কবির হোসাইন, সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেড ক্রিসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিটের সদস্য করিম শাহ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা পৃথিবীকে আরও সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে জিন হেনরি ডোনান্টকে অনুসরণ করে আত্মমানবতার সেবা এগিয়ে আসার আহবান জানান।

পরে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram