ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১০
logo
প্রকাশিত : মে ৮, ২০২৫

কারাগারের দেয়াল টপকে হাজতির পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা এখন ভাইরাল।

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি মো. তানিম (১৯) নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (৬ মে) তানিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে জেলা আদালত এবং তাকে জেলা কারাগারে পাঠানো হয়। বুধবার দুপুরে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুট উঁচু দেয়াল টপকে উপরে উঠে যায়। তবে, তাৎক্ষণিকভাবে কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরবর্তীতে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে এবং পুনরায় কারাগারে নিয়ে আসে।

এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, "হাজতি তানিম কারাগারের দেয়াল টপকে উপরে উঠেছে, এটা সত্য। তবে তিনি মানসিকভাবে অসুস্থ। যেহেতু বিষয়টি দ্রুত নজরে আসে, তাই পালাতে পারেননি।"

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram