ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৩
logo
প্রকাশিত : মে ৫, ২০২৫

চাঁদপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে ব্যবসায়ী নিহত, আহত ৮

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে মোঃ আলাউদ্দিন নামে একজন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছে। আজ সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (সেচ ক্যানেল) পড়ে যায়। ঘটনাস্থলেই মোঃ আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। তার পিতার নাম মোঃ হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।

আহতের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে, আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক জানান, আহতের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হযেছে, পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram