ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৩
logo
প্রকাশিত : মে ৫, ২০২৫

এনসিপি নেতাকে পেটালো ‘উত্তেজিত জনতা’, পুলিশ পাহারায় চলছে চিকিৎসা

কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় ‘আল্লাওয়ালা’ নামে হ্যাচারিতে আলী আকবর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

ওই হ্যাচারীতে নিহত ব্যক্তির নাম আলী আকবর। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার বাসিন্দা।

অন্যদিকে স্থানীয়দের মারধরের শিকার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলার সংগঠক। রাইয়ান সাবেক শিবির নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হ্যাচারিতে মাছ চুরির ঘটনার জেরে মারধরে আলী আকবরের মৃত্যু হয়। আলী আকবরের মৃত্যুর ঘটনাটি জানাজানির পর রাত ১টার দিকে মরদেহ উদ্ধারের সময় উত্তেজিত জনতা হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেমের উপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি হ্যাচারির পানিতে নেমে আত্মরক্ষার চেষ্টা চালায়। এসময় উত্তেজিত জনতা সেখানে নেমেই তাকে মারতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদে আলী আকবরকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তবে হামলার আগে গণমাধ্যমে এনসিপি নেতা রাইয়ান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরির করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর ছাড়া পেতে প্রহরীদের আঘাত করলে আত্মরক্ষার্থে নিরাপত্তা প্রহরীরা পাল্টা আঘাত করে। এতে মারা যান আলী আকবর।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আল্লাহওয়ালা হ্যাচারির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং হোসাইন ও মিজান নামে দুইজনকে আটক করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠনো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। রাইয়ান কাশেম পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram